খেলা

বার্সায় রোনালদিনহোর জায়গায় রোনালদো থাকার কথা ছিলো!

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ছিলেন লিওনেল মেসির একজন শিক্ষক। বার্সেলোনায় তরুণ মেসিকে দেখভাল করতেন তিনি। তার সান্নিধ্যে থেকেই বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠা আর্জেন্টাইন তারকার।

তবে পুরো গল্পটাই হতে পারতো ভিন্ন। কারণ কাতালান শিবিরে রোনালদিনহোর বদলে থাকতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো!

সম্প্রতি এক আলাপচারিতায় বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার সহজ সুযোগ ছিল তাদের সামনে।

টুইটারে এক চ্যাট আলাপে লাপোর্তা বলেন, আমরা রোনালদিনহো আর রাফা মার্কেজের সঙ্গে চুক্তি করতে চাচ্ছিলাম। সে সময় রোনালদোর কথাও বলা হয় আমাদেরকে। সে তখন স্পোর্টিং সিপি (পর্তুগিজ ক্লাব) তে ছিল। তার একজন এজেন্ট আমাদেরকে জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডে তারা রোনালদোকে ১৯ মিলিয়নে বিক্রি করছে, তবে আমরা যদি কিনি সেক্ষেত্রে ১৭ মিলিয়ন দিলেই হবে।

লাপোর্তা আরো বলেন, আমরা ততদিনে রোনালদিনহোর পেছনে বিনিয়োগ করে ফেলেছি। ক্রিস্টিয়ানো আর রোনালদিনহো একই পজিশনে খেলতো সেসময়। আমরা ভাবলাম, এই পজিশনে তো আমাদের একজন হয়েই গেছে। তাই আমরা রোনালদোর প্রস্তাব ফিরিয়ে দিই। তবে এজন্য আমার কখনো অনুশোচনা হয় নি।

আধুনিক ফুটবলে রোনালদো যে যুগের সূচনা করেছেন, সে সময় বার্সেলোনায় যোগ দিলে কি এমনটা হতে পারতো? নাকি ভিন্ন কোন গল্প রচিত হতো? বর্তমানে যে ক্যারিয়ার, এমনটাও কি হতো? কে জানে!

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা