খেলা

রোনালদোর ইতিহাসের রাতে জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক : জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১৫ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

পর্তুগিজ উইঙ্গারের এমন অসামান্য কীর্তির রাতে স্বস্তির জয় পেয়েছে জুভেন্টাস। স্বস্তির কারণ, চলতি মৌসুমে খুঁড়িয়ে চলা তুরিনের বুড়িরা প্রথমবারের মতো টানা তিন জয় পেল।
রোববার রাতে ঘরের মাঠ আলিয়েঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচেই গোল করে অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন রোনালদো। দুজনেরই গোলসংখ্যা ৭৫৯টি করে। দুই গোল কম নিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

তবে রোনালদো তালিকায় দ্বিতীয় স্থানে থাকার কারণ ৭৫৯ গোল করতে রোনালদোর লেগেছে ১০৩৭ ম্যাচ, আর বিকন মাত্র ৪৯৫ ম্যাচে! তালিকার চারে আছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি (৭৪৬ গোল)। এরপরের স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও (৭৩৪ গোল)।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার হানা দিলেও গোলের ঠিকানা খুঁজে পাচ্ছিল না জুভেন্টাস। উল্টো ৪৩তম মিনিটে চোট নিয়ে পাওলো দিবালা মাঠ ছাড়লে চাপে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু একটু পর কপাল পোড়ে সাস্সুয়োলোর। জুভেন্টাসের ফেদেরিকো চিয়েসাকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার পেদ্রো ওবিয়াং।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোছানো আক্রমণে গোলের দেখা পায় জুভেন্টাস। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিলো। অবশ্য এর ৩ মিনিট পরেই সতীর্থের পাসে জোরালো শটে সফরকারীদের সমতায় ফেরার গ্রেগোয়া দুফেল।

৭৫তম মিনিটে পোস্টের কাছ থেকে রোনালদোর শট ফেরান গোলরক্ষক। এর ৫ মিনিট পরেই র‍্যামজির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল জালে পাঠান এই ওয়েলস মিডফিল্ডার। অনেকটা সময় অপেক্ষার পর অবশেষে যোগ করা সময়ে গোলের দেখা পান রোনালদো। দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান পর্তুগিজ যুবরাজ। চলতি মৌসুমে এটা তার ১৫তম গোল। ২০০৬-০৭ মৌসুমে থেকেই প্রতি মৌসুমে কমপক্ষে ১৫টি করে গোল করে আসছেন তিনি, যে কীর্তি আর কোনো খেলোয়াড়ের নেই।

এই নিয়ে ১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলা সাস্সুয়োলো ২৯ পয়েন্ট নিয়ে আছে সাতে। আকই রাতে তোরিনোর বিপক্ষে ২-০ গোলে জিতে ৪০ পয়েন্ট হয়ে গেছে শীর্ষে থাকা এসি মিলানের। আর রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করা ইন্টার মিলান ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। রোমা ৩৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা