খেলা

শুক্রবার আসছেন টাইগারদের তিন কোচ

ক্রীড়া প্রতিবেদক : অনেকের মতে বিষণ্নতার বছর ২০২০, এরই মধ্যে বিদায় নিয়েছে অভিশপ্ত বছরটি। করোনার জন্য দীর্ঘ দিন মনে থাকবে দাগ কাটা বছর ২০২০। সময়ের চাকা ঘুরে চলে এসেছে ২০২১ সাল।

নতুন বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে (১০ জানুয়ারি) তিন ম্যাচের ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি।

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ থেকে শুরু করে পেস-স্পিন, ফিল্ডিং কোচ, ট্রেনার আর কম্পিউটার অ্যানালিস্টসহ সব কোচই বিদেশি। সব কিছু ঠিক থাকলে জাতীয় দলের অনুশীলন শুরুর আগেই ঢাকা চলে আসবেন জাতীয় দলের সব বিদেশি কোচ।

আগেই জানা, বাংলাদেশের বিদেশি কোচরা এসে কদিন পরই ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারছেন। বিসিবি জাতীয় দলের সব বিদেশি কোচদের জন্য সরকারের উচ্চপর্যায়ের বিশেষ অনুমতি নিয়ে রেখেছে।

যাতে করে জাতীয় দলের ভিনদেশি কোচদের জন্য আর ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতে না হয়। তারা রাজধানী ঢাকায় পা রেখে কোভিড-১৯ টেস্ট দিয়ে, নেগেটিভ হলেই জাতীয় দলের সঙ্গে কাজ করার অনুমতি পাবেন।

এদিকে অনুশীলন শুরুর সপ্তাহখানেক আগেই বিদেশি কোচদের ঢাকা আসা শুরু হয়েছে। ট্রেনার জুলিয়ান ক্যালেফাতো ও ট্রেনার নিকোলাস ট্রেভরলি ইতোমধ্য ঢাকায়।

শনিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীতে পা রেখেছেন জুলিয়ান ও নিকোলাস। সকাল ৯টায় এসে পৌঁছান জুলিয়ান ক্যালিফাতো আর সকাল ১০টায় পা রাখেন নিকোলাস।

ট্রেনার-ফিজিও অনুশীলন শুরুর সপ্তাহখানেক আগে এলেও জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক আসবেন আরও পরে।

বিসিবির নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, টাইগারদের দুই দক্ষিণ আফ্রিকান (হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক) কোচ ও ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন আগামী ৮ জানুয়ারী শুক্রবার। তারা আসার ৪৮ ঘন্টা পরই শুরু হবে টিম বাংলাদেশের অনুশীলন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা