খেলা

নিজের শিক্ষিকাকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার চাহাল

ক্রীড়া ডেস্ক : নিজের শিক্ষিকাকে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তার স্ত্রীর নাম ধনশ্রী বর্মা। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর মাঝে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গুরুগ্রামে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভক্তদের কাছে বিয়ের সুখবর জানান চাহাল।

টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, 'কোনো একদিন শুরু হওয়া দু'জনের সম্পর্ক এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্তকালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।'

টুইটারে ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছা আর উষ্ণ অভ্যর্থনায় ভাসছেন নবদম্পতি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফেরেন এই তারকা স্পিনার। এরপরই বান্ধবীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা