খেলা

লা লিগা জয় করতে চান মেসি

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি রেকর্ড সপ্তমবারের মতো পিচিচি ট্রফি জিতলেন। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই পুরষ্কার পান তিনি। কিন্তু এসব কিছুই ভাবনাই নেই তার, তার শুধু একটাই চাওয়া লা লিগা জয়। ধ্যান জ্ঞান সব এখানেই।

সোমবার (২১ ডিসেম্বর) মেসি পিচিচি ট্রফি গ্রহণ করেন। ২০১৭ থেকে ১৯-২০ মৌসুম পর্যন্ত তার পকেটেই যাচ্ছে এই পুরষ্কার। তিনিই একমাত্র ৭বার এই ট্রফি জেতেন। ৬ষ্ঠবার জেতার রেকর্ড আছে সাবেক স্প্যানিশ ফুটবলার টেলমো জাররার।

এবার কী ৮ম পিচিচির জন্য ভাবছেন মেসি? আশ্চর্য হয়ে মেসির উত্তর, ‘৮ম পিচিচি? আমি জানি না। আর আমি এটা নিয়ে ভাবছিও না। এটা এমন কিছু না যেটার জন্য আমি চিন্তিত বাঁ আমার মন খারাপ। আমি এটা জয়ের আগে আমি লা লিগা জয় করতে চাই।’

লা লিগায় মেসির বার্সেলোনার অবস্থাও বেশি সুবিধার না। গতবার ট্রফি জিততে পারেনি দলটি। এবারও নেই সঠিক পথে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ট্রফির দৌড়ে থাকতে হলে সামনের ম্যাচগুলোতে জয় ছাড়া কোনো বিকল্প নেই। ১৩ ম্যাচে মেসির পা থেকে আসে ৬ গোল। ‘আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমরা সংগ্রাম করে যাচ্ছি এটা পাওয়ার জন্য’-বলছিলেন মেসি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা