খেলা

মেসি-রোনালদোকে হটিয়ে ফিফা বর্ষসেরা লেওয়ানডস্কি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হটিয়ে ২০২০ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদরদফতরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

গত বছরের ২০ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় গত ২৫ নভেম্বর বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেয়া ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। আর গত শুক্রবার সংক্ষিপ্ত তালিকা তিনজনে নামিয়ে আনা হয়।

লেওয়ানডস্কি গত মৌসুমে অংশ নেয়া প্রত্যেক প্রতিযোগিতাতেই সর্বাধিক গোলদাতা হয়েছেন। এই তালিকায় আছে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বায়ার্নের জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন এই তিন প্রতিযোগিতাতেই।

জিতেছেন উয়েফা সুপার কাপ, জার্মান সুপার কাপেও। বুন্দেসলিগায় টানা তৃতীয়বার তিনি টপ স্কোরার। ডিএফবি কাপে টানা চতুর্থবার তিনি টপ স্কোরার। জার্মানির বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। উয়েফা পুরুষদেরও বর্যসেরা ফুটবলার হয়েছেন।

গত এক দশক ধরে এই পুরস্কার ভাগাভাগি করে এসেছেন মেসি-রোনালদো। ব্যালড ডি’ওর পুরস্কারের ক্ষেত্রেও দুজনে দাপট দেখিয়েছেন। ব্যতিক্রম শুধু ২০১৮ সালে, যখন লুকা মদরিচ জিতেছিলেন সেরার সম্মান। এবার লেবানডস্কিও মেসি-রোনালদোর সাম্রাজ্যে হানা দিলেন। বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বাকিদের ছাপিয়ে গেলেন তিনি।

মেসি লা লিগায় টানা সপ্তমবার টপ স্কোরার হয়েছেন। যা রেকর্ড। লা-লিগায় গতবার রানার্স হয়েছে তার দল বার্সেলোনা। ক্যারিয়ারে ৭০০ গোল হয়ে গেছে তার। এক মৌসুমে ২১ অ্যাসিস্ট করেছেন তিনি। আর্জেন্টিনার কেউ এর আগে লরিয়ুস বর্ষসেরা ক্রীড়াবিদ হননি। কোনো ফুটবলারও মেসির আগে এই সম্মান পাননি।

রোনালদো আবার সিরিআ জয়ী জুভেন্টাসের সদস্য। কোপা ইতালিয়ায় তিনি রানার-আপ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছিল তার দল। সিরিআ-তে তিনি দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরিআ-তে প্রথম ফুটবলার হিসেবে ৫০ গোলের রেকর্ড রয়েছে তার।

২০১৯-২০ মৌসুমে জুভেন্টাসের হয়ে করেছেন ৩৭ গোল। যা ক্লাবের হয়ে রেকর্ড। ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে পৌঁছেছেন ১০০ আন্তর্জাতিক গোলে। আলি দায়ির (১০৯) পর আন্তর্জাতিক ফুটবলে তিনিই দ্বিতীয় সর্বাধিক গোলদাতা (১০২)।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা