খেলা

শিরোপার লড়াইয়ে খুলনা-চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক : ২৩ ম্যাচের লড়াইয়ের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচের পালা। শুক্রবার (১৮ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ায় প্রতিপক্ষ খুলনাকে এগিয়ে রাখলেন কোচ সালাহউদ্দিন। অন্যদিকে, স্বপ্ন পূরণ করতে হলে সর্বোচ্চ ক্রিকেট খেলার প্রত্যয় মাহমুদউল্লাহর। মিরপুরে দু’দলের ফাইনাল মাঠে গড়াবে বিকেল সাড়ে ৪টায়।

একটা ম্যাচ হবে। যে ম্যাচের জন্য প্রতীক্ষায় ক্রিকেট পিয়াসিরা। করোনার অভিশপ্ত সময়ে ক্রিকেট সমর্থকদের অন্যতম বিনোদনের মাধ্যম হয়ে আসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসর। এবার ফাইনাল। মঞ্চ প্রস্তুত। প্রত্যাশা রুদ্ধশ্বাস এক ম্যাচের।

আসরের শুরুতে আলোচনা না থাকলেও, টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম। এ পর্যন্ত আসরের ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে তারা। বিশেষ করে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিং জুটির দারুণ শুরু, তাদের জয়ের ভিত্তি গড়ে দিয়েছে প্রতিবার। আর বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজের আগুনে ফর্ম, ব্রেক থ্রুতে শরিফুলের ভূমিকা।

সব মিলিয়ে তারুণ্য নির্ভর চট্টগ্রামের দিকে বাজি সবার। মাঠের বাইরে কোচ সালাহউদ্দিনের ক্রিকেটীয় মস্তিষ্ক। সব মিলিয়ে চট্টগ্রাম ১২ জনের দল। সার্বিক বিবেচনায় ফাইনালের মঞ্চে চট্টগ্রামই ফেভারিট। কিন্তু, মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে কৌশলী কোচ সালাহউদ্দিন।চট্টগ্রামের কোচ মোহাম্মাদ সালাহউদ্দিন বলেন, ‘সাকিব না থাকলেও খুলনা মাশরাফী, মাহমুদুল্লাহ ইমরুল আরিফুলদের নিয়ে অনেক অভিজ্ঞ সমৃদ্ধ দল।

সেক্ষেত্রে ফাইনালে খুলনাই এগিয়ে থাকবে। আমাদের ওদের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ে যেমন ভাল শুরু দরকার। ঠিক তেমনি বোলিংয়ে ধারাবাহিকভাবে ভাল করতে হবে।’সাকিব আসরে জ্বলে না উঠলেও, তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপ। কিন্তু, তিনি নেই। আছেন ঐ একজন মাশরাফী বিন মোর্ত্তজা। যিনি পারফরমার আবার দলের প্রাণশক্তিও। বাস্তবিক অর্থে চট্টগ্রামের তুলনায় ব্যাটিংয়ে টপ অর্ডার আর বোলিংয়ে অতোটা ধারালো নয় খুলনা।

কিন্তু, মাশরাফী-ইমরুলদের অভিজ্ঞতার সাথে মাহমুদউল্লাহর দূরদর্শী নেতৃত্বগুণ ম্যাচের রং বদলে দিতে পারে। জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, ‘ধন্যবাদ সালাহউদ্দিন স্যারকে, এভাবে আমাদের মূল্যায়ন করেছেন। তবে, ম্যাচটা সহজ হবে না। সেরা দুই দলই ফাইনাল খেলছে। দুই দলই চাইবে শিরোপা জিততে। সেজন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। প্রতিপক্ষের টপ অর্ডার ও বোলিং অ্যাটাক দারুণ।

কিন্তু, তাদের শক্তিমত্তা নিয়ে না ভেবে শিরোপা জিততে হলে আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে হবে।’শেষ বিকেলে খেলা শুরু হবে। শীতের সন্ধ্যায় শিশির সখ্যতা গড়ে মিরপুরের ক্যানভাসে। তাই ফ্ল্যাড লাইটের আলোতে বোলিং করতে চাইবে নিশ্চয় কোন দল। সেক্ষেত্র টস ভাগ্যও রাখবে বড় ভূমিকা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা