খেলা

পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক : পিছিয়ে গেল বাংলাদেশে ক্যারিবিয়ানদের আগমন। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৭ জানুয়ারি নয়, উইন্ডিজ দল আসবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। সেই সঙ্গে কোয়ারেন্টিনের সময়ে অনুশীলনের সুবিধাও পাবে ক্যারিবিয়ানরা। এদিকে, সূচি চূড়ান্ত না হলেও ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে ঢাকা আর চট্টগ্রামের নাম।

বাংলাদেশের নিরাপত্তা আর কোভিড পরিস্থিতির সবশেষ অবস্থা পর্যবেক্ষণে, দুই সদস্যের ক্যারিবিয়ান দলের আগমনে জট খুলতে শুরু করেছে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের। তাদের দেয়া সংকেতের আগেই সিরিজ নিয়ে ইতিবাচক বিসিবি। শুরু করে দিয়েছে পরিকল্পনা। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা পিছিয়ে যাচ্ছে সফরটি। জানুয়ারির প্রথম সপ্তাহে নয়, উন্ডিজরা আসবে দ্বিতীয় সপ্তাহে।

নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকতে হবে গোটা ক্যারিবিয়ান দলকে। তবে সে সময়ে তারা পাবে অনুশীলনের সুবিধা। ভেন্যু হিসেবে ঢাকার সঙ্গে সিলেটের নাম আসলেও আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। খেলা হবে মিরপুর আর চট্টগ্রামে। তবে দর্শকদের জন্য আছে দুঃসংবাদও। এই সিরিজেও স্টেডিয়াম থাকবে দর্শকশূন্য।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা