খেলা

পাকিস্তান ক্রিকেট দলকে ফেরত পাঠাচ্ছে নিউজিল্যান্ড 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দলের ছয় সদস্য করোনা পজেটিভ হয়েছেন। তাদের মধ্যে চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন, বাকি দুইজন আগেও করোনা পজেটিভ ছিলেন বলে জানা গেছে। করোনা আক্রান্ত এ ছয় সদস্য খেলোয়াড় নাকি টিম স্টাফদের কেউ- তা নির্দিষ্ট করে জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

তবে শেষবারের মতো সতর্কবার্তা দেয়া হয়েছে তাদের। আর একবারের জন্যও যদি করোনা স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন পাকিস্তান দলের কোনো খেলোয়াড় কিংবা সদস্য, তাহলে আর নিউজিল্যান্ডের থাকা হবে না তাদের, পাঠিয়ে দেয়া হবে বাড়িতে। যে কারণে এখন থেকে আগামী দুই সপ্তাহ খেলোয়াড়দের বাড়তি সতর্ক থাকতে বলেছে বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান এক অডিওবার্তায় তার দলের খেলোয়াড়দের কাছে রীতিমতো আকুতি-মিনতি করেছেন, যেন সামনের দিনগুলতে আর কোনো স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত খবরে জানা গেছে এ তথ্য।

হোয়াটসএপ গ্রুপে দেয়া সেই অডিওবার্তায় ওয়াসিম খানকে বলতে শোনা গেছে, ‘ছেলেরা, নিউজিল্যান্ড সরকারের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছে যে, এরই মধ্যে ৩-৪ বার আমাদের দ্বারা স্বাস্থ্যবিধি ভঙ্গ হয়েছে। এ বিষয়ে তারা জিরো টলারেন্স পলিসিতে আছে এবং আমাকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে।’

‘আমি জানি এটা তোমাদের জন্য কঠিন পরিস্থিতি। ইংল্যান্ডেও একই অবস্থার মধ্যে খেলতে হয়েছে। এটা মোটেও সহজ নয়। তবে এখন পুরো বিষয়টা দেশের সম্মানের। এই ১৪ দিনের কোয়ারেন্টাইন ভালোভাবে শেষ করো, এরপর যেভাবে খুশি বাইরে ঘোরা যাবে। তারা আমাকে সাফ জানিয়েছে, যদি আর একটা ভুলও হয়, আমাদের বাড়ি পাঠিয়ে দেবে।’

তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে চাটার্ড ফ্লাইটের মাধ্যমে অকল্যান্ড গিয়েছে পাকিস্তান দল। সেখান থেকে ক্রাইস্টচার্চ গিয়ে ১৪ দিনের কড়া আইসোলেশনে থাকতে হবে তাদের। কিন্তু এর আগেই ৬ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ায় পরিস্থিতি বেশ জটিল হয়ে গেছে পাকিস্তানের জন্য।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা