খেলা

টি-টোয়েন্টিতে মাশরাফির খেলা নিয়ে এখনও ধোঁয়াশা

ক্রীড়া প্রতিবেদক : সবার প্রিয় ম্যাশ খেলছে নাকি খেলছে এই নিয়ে ধোঁয়াশা যেন আর কাটছে না। বিসিবি কর্তৃক আয়োজিত তিন দলের ওয়ানডে টুর্নামেন্টেও ছিলেন না মাশরাফি বিন মর্তুজা। তখন বলা হয়েছিল, প্রস্তুতির অভাব, ফিটনেস ঘাটতির কারণেই খেলছেন না ওয়ানডে টুর্নামেন্ট। ওই সময় জানা গিয়েছিল, মাশরাফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন।

তবে কিছুদিন আগে বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে একই প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘মাশরাফির বিষয়টা নিশ্চিত নয়। মাশরাফি নিজেই নাকি বিশ্রাম চেয়েছেন।’

আর দুইদিন পর অনুষ্ঠিত হবে বিসিবির প্লেয়ার্স ড্রাফট। টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫ দলের মধ্যে কে কোন দলের হয়ে খেলবেন, সেটা নির্ধারিত হবে ১২ নভেম্বর। কিন্তু প্লেয়ার্স ড্রাফটের তালিকা এখনও প্রকাশ করেনি বিসিবি। কাদের মধ্য থেকে ড্রাফট হবে, সেটা এখনও জানা যায়নি।

মাশরাফি বিন মর্তুজা কি শেষ পর্যন্ত খেলবেন, নাকি খেলবেন না সেটাও এখনও নিশ্চিত নয়। তালিকা আসলে হয়তো জানা যেতো, তিনি খেলবেন কি না।

এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “আমরা ড্রাফটের একটা প্রাইমারি লিস্ট আজকে/কালকের মধ্যেই কমপ্লিট করব এবং নির্বাচকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে চূড়ান্ত লিস্ট হলেই আপনারা জানতে পারবেন।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা