খেলা

সেরা চারের টিকিটের লড়াইয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের আইপিএলের মতো জমজমাট আসর আর হতেই পারে না। যেখানে প্রথম পর্বের একদম শেষ ম্যাচেও রয়েছে টানটান উত্তেজনা, সেরা চারের টিকিটের জন্য উন্মুখ হয়ে আছে দুইটি দল। এর মধ্যে একটি দল আবার মাঠেও নামবে না। বরং টিভির সামনে বসেই অপেক্ষা করবে তাদের প্রতিদ্বন্দ্বীর পরাজয়ের।

আজ (মঙ্গলবার) রাতে আইপিএলের ১৩তম আসরের প্রথম পর্বের শেষ ম্যাচে লড়বে টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ানস ও পাঁচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, টেবিলের শীর্ষেই থাকবে মুম্বাই। কেননা ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে তারা। যার ফলে এ ম্যাচটিতে প্লে-অফের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন পোলার্ড-পান্ডিয়ারা।

তবে এতটা সহজ অবস্থায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। তাদের একদমই নির্ভার হওয়ার সুযোগ নেই এই ম্যাচে। কেননা হারলেই বেজে যাবে বিদায়ঘণ্টা, জিতলে মিলবে প্লে-অফের টিকিট। এ ম্যাচে হায়দরবাদের ফলের ওপর নির্ভর করছে কলকাতা নাইট রাইডার্সেরও ভাগ্য। কেননা এখনও নিশ্চিত হয়নি প্লে-অফের চতুর্থ দল।

সোমবার রাতে দিল্লি ক্যাপিট্যালস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি অল্প ব্যবধানে নিষ্পত্তি হওয়ায় প্লে-অফের টিকিট পেয়ে গেছে দুই দলই। দ্বিতীয় হয়ে প্লে-অফ পর্বে কোয়ালিফায়ার-১ খেলার সুযোগ পেয়েছে দিল্লি আর কলকাতা-হায়দরাবাদকে পেছনে রেখে সেরা চার নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু।

এখন নিজেদের ১৪ ম্যাচ শেষে ব্যাঙ্গালুরুর সমান ১৪ পয়েন্ট রয়েছে কলকাতার। কিন্তু তাদের নেট রানরেট মাত্র -০.২১৪; যা কি না ব্যাঙ্গালুরুর চেয়ে কম। তাই এখনও নিশ্চিত হয়নি তাদের প্লে-অফ। অন্যদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে হায়দরাবাদের, নেট রানরেট +০.৫৫৫; ফলে নেট রানরেট নিয়ে কোনো চিন্তা নেই ওয়ার্নার-রশিদদের।

তাই শেষ ম্যাচে এখন সমীকরণ সহজ, মুম্বাইয়ের বিপক্ষে হায়দরাবাদ জিতলে প্লে-অফের টিকিট পাবে তারাই, বাদ পড়ে যাবে কলকাতা। কেননা কলকাতা ও হায়দরাবাদের পয়েন্ট সমান ১৪ হলেও, নেট রানরেটে অনেক পিছিয়ে কলকাতা। তবে মুম্বাই যদি হায়দরাবাদকে হারিয়ে দেয়, তাহলে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে যাবে কলকাতা।

এখন দুই দলের সবশেষ ম্যাচের ফলাফল কথা বলছে কলকাতার পক্ষেই। সে ম্যাচে কুইন্টন ডি ককের ঝড়ো ফিফটির সঙ্গে পান্ডিয়া-পোলার্ডদের ক্যামিও ইনিংসে ২০৮ রানের সংগ্রহ পায় মুম্বাই। জবাবে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফিফটি করলেও ১৭৪ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ। আজ সেই ম্যাচের পুনরাবৃত্তি ঘটলে বিদায়ঘণ্টা বেজে যাবে রশিদ-ওয়ার্নারদের।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: ইশান কিশান, কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কাউল্টার নাইল, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, আব্দুল সামাদ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, রশিদ খান, খলিল আহমেদ, সন্দ্বীপ শর্মা ও নটরাজন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা