খেলা

আর্সেনালের জয়ের রাতে টটেনহ্যামের হার

ক্রীড়া ডেস্ক : উয়েফা ইউরোপা লিগে নিজেমের সব শেষ ম্যাচে জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তারা ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডের ক্লাব দুনদাল্ককে। তাদের জয়ের রাতে হার মেনেছে টটেনহ্যাম হটস্পার। ১-০ গোলে হেরেছে বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের কাছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুনাদাল্কের বিপক্ষে ঘরের মাঠে গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্সেনালকে। তবে এরপর ৪ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে গার্নার্সরা। ৪২ মিনিটে এডওয়ার্ড কেতিয়াহ গোল করে এগিয়ে নেন দলকে। ৪৪ মিনিটে জোসেফ উইলক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

বিরতির পর ৪৬ মিনিটে নিকোলাস পেপে গোল করলে ব্যবধান হয় ৩-০। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জিততে আর কোনো গোলের প্রয়োজনও হয়নি আর্সেনালের। এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে মাইক আর্তেতার শিষ্যরা।

এদিকে অ্যান্টওয়ার্পের বিপক্ষে বৃহস্পতিবার হ্যারি কেন ও সন হিউং মিনকে বিশ্রাম দিয়ে গ্যারেথ বেল ও দেলে আলীকে নিয়ে সেরা একাদশ সাজান হোসে মরিনহো। তবে তারা নিজেদের মেলে ধরতে ব্যবর্থ হন। বদলি খেলোয়াড় হিসেবে কেন ও সন নামলেও তারাও পাননি জালের নাগাল।

তবে ম্যাচের ২৯ মিনিটে অ্যান্টওয়ার্পের লিওর রাফায়েলভ জয়সূচক গোলটি করে দলকে কাঙ্খিত ৩ পয়েন্ট পাইয়ে দেন। এই হারে ‘জে’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে টটেনহ্যাম। ২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে অ্যান্টওয়ার্প অবস্থান নিয়েছে শীর্ষে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা