খেলা

পিছিয়ে পরেও জয় নিয়ে ফিরল ম্যান সিটি

ক্রীড়া ডেস্ক:

গত তিন মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগে রাজত্ব করে আসা রিয়ালের মাঠে জয় পেয়েছে ম্যানচেষ্টার সিটি। উরোপিয়ান প্রতিযোগিতাটির গত টানা তিনটি শিরোপা যার হাত ধরে এসেছে, সেই জিদানের দলের বিপক্ষে লড়াইয়ের আগে পেপ গার্দিওয়লার দল পেয়েছে চ্যাম্পিয়নস লিগে দুই বছরের নিষেধাজ্ঞার সাজা। এত চাপের মাঝে শুরুতে পিছিয়ে পড়লেও হার মানেনি ইংলিশ ক্লাবটি। ঘুরে দাঁড়িয়ে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

আর এ ম্যাচে অনেক ঘটনার জন্ম দিয়েছে রিয়াল-ম্যান সিটির শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগ। ইনজুরিতে প্রথমার্ধেই আইমেরিক লাপোর্তের ছিটকে যাওয়া, ম্যান সিটির পেনাল্টি এবং রিয়ালের হারের ধাক্কার আগে সের্হিয়ো রামোসের লাল কার্ড দেখে মাঠ ছাড়া। তবে সবকিছু ছাপিয়ে নতুন ইতিহাস লিখেছে পেপ গার্দিওলার দল। গাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুয়েনের গোলে সিটিজেনরা চ্যাম্পিয়নস লিগে প্রথমবার হারিয়েছে রিয়ালকে।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যেতে পারতো ম্যানচেস্টার সিটি। কিন্তু জেসুসের নেওয়া বুলেট গতির শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। মিনিট দশেক পর গোলবঞ্চিত রিয়াল। করিম বেনজিমার হেড একেবারে গোললাইনের সামনে থেকে ফেরান সিটি গোলকিপার এদেরসন। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকবার হতাশ হতে হয় সফরকারীদের। এবার গোলকিপার নয়, গোললাইন থেকে বল ফেরান কাসেমিরো।

আক্রমণ-পাল্টা আক্রমণে গোলশূন্য প্রথমার্থ শেষে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে আসে প্রথম গোল। ম্যাচের ৬০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ইসকো। ফাঁকায় পাওয়া বলের সুবিধা নিতে এতটুকু ভুল হয়নি স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের। ভিনিসিয়ুসের পাস ধরে বক্সের ভেতর থেকে বল জড়িয়ে দেন জালে। তাতে এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি।

যদিও সেই উৎসব ম্লান হয়ে যেতে সময় লাগেনি। ১৮ মিনিট পর ম্যান সিটিকে সমতায় ফেরান জেসুস। বক্সের ভেতর ডি ব্রুয়েনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। মিনিট পাঁচেক পর এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে সফরকারীরা। নিজেদের সীমানায় দানি কারভাহাল ফাউল করেন রাহিম স্টার্লিংকে, তাতে পেনাল্টি পায় ম্যান সিটি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে কোনও অসুবিধাই হয়নি ডি ব্রুয়েনের।

রিয়ালের ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে আসে রামোসের লাল কার্ড। জেসুসকে ফাউল করার সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিয়াল অধিনায়ককে। এখন তাকে ছাড়াই খেলতে হবে ইতিহাদের দ্বিতীয় লেগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা