খেলা

ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে গুড়িয়ে জয় পেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৫৬০ রানের পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা করে টাইগাররা। তখনই বোঝা যাচ্ছিল এ ম্যাচে জিততে চলেছে টাইগাররা। শেষ পর্যন্ত হলোও তাই। জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে অবশেষে সাদা পোশাকে জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ।

আগে সর্বশেষ ছয় টেস্টের সবকটিতেই হার নিয়ে মাঠ ছেড়েছিলো বাংলাদেশ। এরমধ্যে ৫টিই ছিলো ইনিংস ব্যবধানে হার। অন্যটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ২২৪ রানে হেরেছিলো টাইগাররা। বাংলাদেশের আগের জয় ছিলো এই জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছিলো মুশফিক-তামিমরা।

আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে নাঈম হাসান ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ১৮৯ রানে অলআউট করে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

আগের দিনের ২ উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সফরকারীরা। আগের দিনের ৮ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করেই তাইজুলের বলে সাজঘরে ফেরেন ওপেনার কেভিন কাসুজা। এরপর কিছুটা প্রতিরোধ তৈরির চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। দলীয় ৪৪ রানের মাথায় আগের দিন দুই উইকেট নেয়া নাঈম হাসানের ঘূর্ণিতে ১৭ রান করে পরাস্ত হন টেইলর।

এরপর সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে আরো একটি ছোটো প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক আরভিন। চতুর্থ উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন তারা। দলীয় ১০৪ রানের মাথায় ৪৯ বলে ৪৩ রান করে রানআউটের শিকার হন আরভিন। এর পরপরই সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। ৭১ বলে ৩৭ রান করে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন রাজা।

শেষবারের মতো চেষ্টা করেন মারুমা-চাকাবা জুটি। দলীয় ১৬৫ রানের মাথায় চাকাবার বিদায়ের পরপরই ভেঙে পড়ে জিম্বাবুয়ে শিবির। তরুণ স্পিনার ঘূর্ণিবিষে নীল জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে। ৫২ বলে ৪১ রান করেন মারুমা।

৮২ রান খরচায় ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হন নাঈম। তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ক্রেইগ আরভিনের ১০৭ রানের ওপর ভর করে ২৬৫ রান তোলে সফরকারীরা। জবাবে মুশফিকুর রহিমের অপরাজিত ২০৩ ও মুমিনুল হকের ১৩২ রানের ওপর ভর করে দীর্ঘদিন পর ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

ইনিংস ও ১০৬ রানের জয়ে ১ টেষ্টের সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। ব্যাট হাতে অপরাজিত ২০৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মুশফিকুর রহিম।

আগামী ১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। পরের ম্যাচ দুটি হবে যথাক্রমে ৩ ও ৬ মার্চ।

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে দু’দল।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫ অল আউট

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬০/৬ ইনিংস ঘোষণা

জিম্বাবুয়ে ২য় ইনিংস: (আগের দিন ৯/২) ৫৭.৩ ওভারে ১৮৯

আরভিন ৪৩, রাজা ৩৭, মারুমা ৪১,

নাঈম ২৪-৬-৮২-৫, তাইজুল ২৪.৩-৭-৭৮-৪,

ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা