শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারিদের কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান।
খেলা

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ডিফেন্ডার এমরিক লাপোর্তে। তার অভিযোগ, আর্জেন্টিনা প্রায়ই অতিরিক্ত শারীরিক শক্তিনির্ভর ও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে ধরাশায়ী করার চেষ্টা করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিদের কড়া ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের মঞ্চে দেখা হচ্ছে বর্তমান কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের।

ফাইনালের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে লাপোর্তে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, নিয়মের মধ্যে থাকা আগ্রাসী ফুটবলে কোনো সমস্যা নেই, তবে কিছু ক্ষেত্রে সীমা অতিক্রম করা হলে সেটি নিয়ন্ত্রণ করা অবশ্যই রেফারির দায়িত্ব।

লাপোর্তে বলেন, 'পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেটি নিশ্চিত করা রেফারির কাজ। যদি দু-একজন খেলোয়াড়কে বারবার এমন আচরণের সুযোগ দেওয়া হয়, তাহলে ম্যাচে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।'

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার শারীরিক ফুটবলের উদাহরণও টানেন স্প্যানিশ এই ডিফেন্ডার। সেই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করেছিল এবং তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছিলেন। অন্যদিকে ইংল্যান্ড করেছিল ১১টি ফাউল।

বিশেষ করে ম্যাচের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্দেসের একটি ট্যাকলের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর সেই চ্যালেঞ্জের জন্য কোনো কার্ড না দেখানো নিয়েও প্রশ্ন ওঠে।

লাপোর্তে বলেন, 'ফুটবলের নিয়মের মধ্যে থাকা আগ্রাসী খেলা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সম্প্রতি শেষকিছু ম্যাচে এমন কিছু ঘটনা দেখা গেছে, যেগুলো সত্যিই অবাক করার মতো। কিছু কর্মকাণ্ড খুব সহজেই উপেক্ষিত হয়েছে।’

আর্জেন্টিনার নাম উল্লেখ করে তিনি সরাসরি ই বলেন, 'তারা এমন একটি দল যারা প্রতিপক্ষের ওপর নিজেদের উপস্থিতির ছাপ রাখতে পছন্দ করে। কিন্তু ফুটবলে সীমার বাইরে গিয়েএমন কিছুর অনুমতি দেওয়া উচিত নয়, বিশেষ করে বড় টুর্নামেন্টে। কারণ এসব বিষয় প্রতিপক্ষকে অস্থির ও উত্তেজিত করে তুলতে পারে।'

তাই স্প্যানিশ এই ডিফেন্ডার আশা রাখেন রেফারি নিরপেক্ষ থাকলে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে চ্যাম্পিয়ন হবে স্পেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা