ছবি: সংগৃহিত
খেলা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভাবনা জানালেন স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার মুখোমুখি স্পেন।স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এই নিয়ে বেশ নির্ভার।

সাবেক ছাত্র লিওনেল স্কালোনির দলের মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচ বেশ শান্ত। ।আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের বিশালতায় না হারিয়ে এই উপলক্ষটা সাদরে গ্রহণ করতে চান ।রসিকতা করতেও ছাড়লেন না তিনি।

দে লা ফুয়েন্তে হেসে বললেন, ‘আমার একটু ভয় করছে। কারণ প্রেস কনফারেন্স শেষ হতেই আমাদের হেলিকপ্টারে উড়াল দিতে হবে।এটা সত্যিই আমাকে উদ্বিগ্ন করে তুলছে।’

আর্জেন্টিনা ম্যাচের চাপ নেই তার মনে, ‘তবে আমি একদম শান্ত আছি। ফাইনালের এ মঞ্চে থাকতে পেরে আমরা ভাগ্যবান।’

দে লা ফুয়েন্তের অধীনে ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা তাড়া করবে তারা। টানা দ্বিতীয় শিরোপার মিশনে থাকা আর্জেন্টিনার মুখোমুখি হবে। রানার্সআপদের কেউ মনে রাখে না-পুরোনো সেই কথা মনে করিয়ে দিতে নড়েচড়ে বসলেন কোচ। শান্ত কণ্ঠে জানালেন, ট্রফির জন্য লড়াইয়ের অবস্থানে থাকাকেই আপাতত সৌভাগ্য মনে করছেন তিনি।

দে লা ফুয়েন্তে বললেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের মতো একটি অবস্থানে থাকা, ফাইনালে পৌঁছানো। আমি প্রতি বছর বিশ্বকাপ ফাইনালে উঠে হেরে গেলেও খুশি হতাম। কিন্তু ফাইনালে পৌঁছানো এবং শিরোপার জন্য লড়াই করার সুযোগ পাওয়াটাই আসল কথা।’

তিনি বলে গেলেন, ‘আমরা আমাদের শক্তি ও গুণাবলিকে কাজে লাগিয়ে সেই মুহূর্তটি উপভোগ করতে যাচ্ছি, পাশাপাশি আমাদের প্রতিপক্ষকে আর্জেন্টিনাকে নিয়ন্ত্রণে রাখব, যারা সত্যিই একটি দুর্দান্ত দল।‘

এই ম্যাচে মনস্তাত্ত্বিকের চেয়ে কৌশলগত লড়াই বেশি হবে মনে করেন তিনি। তার মতে আর্জেন্টিনা ও স্পেনের কৌশল ও চেতনা এক। স্পেন কোচ বললেন, ‘এখানে দুটি শীর্ষস্তরের দল রয়েছে। অনেক মিল থাকা দুটি চমৎকার দল—তাদের খেলার ধরন এবং খেলোয়াড়দের প্রতিভার দিক থেকে। তাই আমার মনে হয় এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে।’

এফএইচএম

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা