খেলা

এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো

সান নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে রোনালদিনহো। বয়স ৪৬ ছুঁই ছুঁই, তবু থেমে নেই এই ব্রাজিলিয়ান কিংবদন্তির নাম ঘিরে উত্তেজনা। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করে নতুন করে আলোড়ন তুলেছেন সাবেক এই ব্যালন ডি’অর জয়ী তারকা।
পেশাদার ফুটবল থেকে এক দশকেরও বেশি সময় দূরে থাকার পর হঠাৎ করেই রোনালদিনহোর নাম যুক্ত হয়েছে রাভেনার সঙ্গে। শুরুতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, তাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা হবে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অন্য এক প্রশ্ন—তাহলে কি আবারও মাঠে ফিরবেন ‘সাম্বা জাদুকর’?
ক্লাবের নতুন অবস্থান সেই প্রশ্নকে আরও উসকে দিয়েছে। রাভেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহোকে সরাসরি মাঠে নামানোর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি অনুকূলে থাকলে তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যেতেও পারে।
ইতালির তৃতীয় বিভাগের এই ক্লাবটির সঙ্গে রোনালদিনহোর চুক্তি ফুটবল মহলে ইতোমধ্যেই বড় চমক হিসেবে দেখা হচ্ছে। ইতালির শীর্ষ ক্রীড়া গণমাধ্যম গাজেত্তা’র সূত্র অনুযায়ী, আগামী ২৩ জুন মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে আবারও ইতালিয়ান ফুটবলে ফিরছেন রোনালদিনহো। এর আগে তিনি এসি মিলানের হয়ে আড়াই মৌসুম খেলেছেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে মূলত প্রদর্শনী ম্যাচ ও লিজেন্ডস ইভেন্টেই দেখা গেছে তাকে।
তবে এবার গল্পটা ভিন্ন। কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির অধীনে নতুন করে দল গুছিয়ে তুলছে রাভেনা। ২০২৬–২৭ মৌসুমকে সামনে রেখে তাদের পরিকল্পনায় যুক্ত হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। চুক্তির শুরুতে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা স্পষ্ট করে বলেছিলেন, রোনালদিনহো সিরি ‘সি’-তে খেলবেন না। তার ভাষায়, এটি ছিল মূলত একটি মার্কেটিং উদ্যোগ। বয়সের বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন। তবে পরবর্তীতে অবস্থান কিছুটা নরম করেন তিনি।

ইতালিয়ান সংবাদ সংস্থা আনসা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাইদা বলেন, ‘রোনালদিনহো একজন কালজয়ী চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তি করেছেন, এটি আমাদের জন্য অসাধারণ এক সাফল্য। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে। তিনি কি সত্যিই খেলবেন? দেখা যাক কী হয়, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা