খেলা

সতীর্থকে মারধরের অভিযোগ, তদন্তের মুখে নেইমার

ক্রীড়া ডেস্ক

নেইমার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা হবে কি না তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ফিটনেস নিয়েও আছে নানা জটিলতা। এসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে সান্তোস সতীর্থকে মারধরের অভিযোগ। নেইমারের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

জানা গেছে, গত রোববার অনুশীলনে ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সান্তোস।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনিও জুনিয়র অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হন। অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার।

সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘সান্তোস ফুটবল ক্লাব তাদের সঙ্গে সংশ্লিষ্ট এক খেলোয়াড়ের বিরুদ্ধে একই ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে অবগত হয়েছে।’

সূত্রগুলোর দাবি, রাগের মাথায় নেইমার রবিনিও জুনিয়রকে পা দিয়ে ঠেলে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা গিয়ে দুই পক্ষকে শান্ত করেন। ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলেও জানা গেছে।

সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার পরপরই অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, এ তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আইন বিভাগকে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোস্পোর্তে জানিয়েছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’ উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার জন্য সান্তোস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দাবিও জানিয়েছেন।

রবিনিও জুনিয়রের অভিযোগ, নেইমার তাকে লক্ষ্য করে অপমানজনক গালি দিয়েছেন, ল্যাং মেরেছেন এবং মুখে জোরে চড় মেরেছেন।

এ বিষয়ে ইএসপিএন যোগাযোগ করলে নেইমারের বার্তা অফিস থেকে জানানো হয়, সান্তোস অধিনায়ক নেইমার এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

তবে এর আগে সূত্রগুলো ইএসপিএনকে জানিয়েছিল, ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার। তিনি রবিনিও জুনিয়রকে ফোন করেন এবং যা ঘটেছে, সে জন্য রবিনিওর পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন।

নেইমার একসময় ব্রাজিল জাতীয় দলে রবিনিও জুনিয়রের বাবার সঙ্গে খেলেছেন। গত গ্রীষ্মে ক্লাবের মূল দলে সুযোগ পান রবিনিও জুনিয়র। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন রবিনিও জুনিয়র।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা