খেলা

প্রথমবারের মতো ইউরোপের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেক্স

প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী জুনের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদেরই মাটিতে খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইউরোপের দল হলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে সান মারিনো। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, অন্যদিকে সান মারিনো রয়েছে ২১১ নম্বরে। তবে র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধান ছাপিয়ে এই ম্যাচটি দুই দেশের জন্যই এক অনন্য মাইলফলক।

বিবৃতিতে বাফুফে জানিয়েছে, ‘এটি হবে কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপের মাটিতে খেলা দলটির প্রথম ম্যাচ। একইভাবে, এই ম্যাচটি সান মারিনোর জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, কারণ তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশীয় জাতীয় দলের মুখোমুখি হবে।’

সান মারিনোর বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ডাগআউটে কে দাঁড়াবেন, তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলের বর্তমান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি এপ্রিলেই। এই কোচের অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খুব একটা সন্তোষজনক ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল লাল-সবুজরা।

সাম্প্রতিক সময়ে সান মারিনোর পারফরম্যান্সও বেশ বিবর্ণ। ২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে ছিটকে গেছে তারা।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা