খেলা

শিখতে নয়, ট্রফি জিততে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সোহানরা

ক্রিয়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ সচরাচর মেলে না বাংলাদেশের। ২০১৫ সালের বিশ্বকাপের পর আর খেলা হয়নি জাতীয় দলের। সবমিলিয়ে দেশটিতে বাংলাদেশ খেলেছে মাত্র ৮ ম্যাচ। অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজও শেষবার হয়েছে ১৭ বছর আগে।

বাংলাদেশের চেয়ে একদমই ভিন্ন ওই কন্ডিশনে ক্রিকেটারদের খেলার সুযোগ মেলে তাই কালেভদ্রেই। তবে জাতীয় দল না হলেও টানা দুই বছর অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা। গত বছর টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।

এবার ৭ দলের এই টুর্নামেন্টে নুরুল হাসানের নেতৃত্বে খেলতে যাচ্ছে ‘এ’ দল। দুই ধাপে কাল ও পরশু দেশ ছাড়ার কথা দলের। তার আগেই আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল—যেহেতু অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ মেলে না, এটা নিশ্চয়ই শেখার একটা বড় মঞ্চ?

সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যাঁরা টেস্ট খেলবেন তাঁদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যাঁরাই খেলবেন, এটা তাঁদের জন্য বড় সুযোগ।

কিন্তু সোহান ছিলেন একটু ভিন্ন মেজাজে। সোজাসাপটা জানিয়ে দিলেন, ‘শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব—এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট—সবার লক্ষ্যই ট্রফি জেতা।’ অর্থাৎ ‘শেখা শেখা’ খেলায় না গিয়ে সোহান মনোযোগ দিচ্ছেন জেতার খেলায়।

এ সফরে শুধু টি–টোয়েন্টি নয়, আছে একটি চার দিনের ম্যাচও। কারণ, আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ২৮ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই চার দিনের ম্যাচটি। তাই স্কোয়াডে রাখা হয়েছে টেস্ট দলের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের।

তাঁদের জন্য এটা হতে পারে ভালো প্রস্তুতির মঞ্চ। তবে সোহান আপাতত ভাবছেন টি–টোয়েন্টি নিয়েই, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যাঁরা টেস্ট খেলবেন তাঁদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যাঁরাই খেলবেন, এটা তাঁদের জন্য বড় সুযোগ।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা