খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য, কেমন হবে বাংলাদেশের একাদশ


পাকিস্তানে গিয়ে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানকে একই স্বাদ দিয়ে প্রতিশোধ নেওয়ার অপেক্ষা। ওই লক্ষ্য নিয়ে সন্ধ্যা ৬টায় তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ দল।

দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয়েছিল বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। মিরপুর স্টেডিয়ামের কন্ডিশনের কারণে ধীর উইকেটে নিচু হয়ে আসছে বল, যে কারণে শরিফুল শেষ ম্যাচেও একাদশে থাকতে পারেন। তাসকিনকে বিশ্রামেই রাখা হতে পারে। শরিফুল দ্বিতীয় ম্যাচে কার্যকরী বোলিংও করেছেন।


শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-২০ সিরিজের ছয় ম্যাচেই খেলেছিলেন তানজিদ তামিম। তাকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে খেলানো হলেও দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। সুযোগ দেওয়া হয়েছিল নাঈম শেখকে। ওপেনিংয়ে ফিরে নাঈম ব্যর্থ হলেও তাকে আরেকটা সুযোগ দেওয়া হতে পারে।

ওয়ানডের পর টি২০তেও পাকিস্তানকে হোয়াইটওয়াশের ইতিবৃত্ত লেখা হবে রেকর্ড বুকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং খুব খারাপ না করলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। সেটা করতে পারলে পাকিস্তানকে ঘরের মাঠে আরও একবার হোয়াইটওয়াশের স্বাদ দেবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ ইমন, নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা