খেলা

লিটনের সামনে দুই মাইলফলক ছোঁয়ার সুযোগ

স্পোর্টস ডেস্ক

কলম্বোতে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ ড্র হওয়ায়, এই টেস্টটি সিরিজ নির্ধারণ করবে। কলম্বো টেস্টে দুইটি মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের।

কলম্বো টেস্টের একাদশে থাকাতেই একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন লিটন। বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন তিনি। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।

লিটনের আগে বাংলাদেশের হয়ে টেস্টে অর্ধশত বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন—মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, হাবিবুল বাশার এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

কলম্বো টেস্টে উইকেটের পেছনেও কীর্তি গড়ার সুযোগ থাকছে লিটনের সামনে। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে উইকেটকিপার হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক বনে যেতে পারেন তিনি। লাল বলের ক্রিকেটে দুজনেরই সমান ১১৩টি করে ডিসমিসাল আছে।

ডিসমিসালে ক্যাচ ও স্ট্যাম্পিংয়েও একই কাতারে মুশফিক-লিটন। দুজনই সমান ৯৮টি করে ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পড আউট করেছেন। তবে মুশফিকের চেয়ে ৪৮ ম্যাচ কম খেলেছেন লিটন।

এদিকে কলম্বোতে মাইলফলক ছুঁয়েছেন মুশফিক ও মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২ রান করেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে গেছেন মুশফিক (১৫৫৮)। অপরদিকে, মুমিনুল হক ইতোমধ্যে ২১ রান করে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাঁহাতি এই ব্যাটার (৪৬১১)।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা