ছবি: সংগৃহীত
খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরি শান্তর

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির ধারাবাহিকতা ধরে রেখেছেন শান্ত। বৃষ্টিবিঘ্নিত দিনে তিন অঙ্ক স্পর্শ করতে তার খেলতে হয়েছে ১৯০ বল। শান্ত ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তিনি। বাংলাদেশিদের মধ্যে একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার নজির আছে আর একজনের—২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৬* রান করেছিলেন মুমিনুল হক।

দুবার করে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে শান্ত ১২তম। বাংলাদেশ অধিনায়ক বসেছেন কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, অ্যালান বোর্ডারদের মতো কিংবদন্তিদের পাশে। তিনবার করে এই কীর্তি আছে সুনিল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের।

টেস্ট ক্যারিয়ারে শান্তর এটা সপ্তম সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে পৌঁছেই ঝড় তুলেন তিনি, পরের ৯ বলে করেন আরও ২৫ রান। ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণার ১২৫ করে অপরাজিত থাকেন তিনি, নাঈম হাসান অপরাজিত থাকেন ৭ রানে। শ্রীলঙ্কা পেয়েছে ২৯৬ রানের টার্গেট। দিনের খেলা বাকি ৩৭ ওভার। শ্রীলঙ্কা ব্যাটে নেমে ১৮ ওভারে ২ উইকেটে করেছে ৪৬। এখনও ১৯ ওভার বাকী।

এই ইনিংসের ভীতটা দাঁড় করে দিয়ে গিয়েছিলেন সাদমান ইসলাম। ওপেনিংয়ে নেমে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। শান্তর পরে নামা মুশফিকুর রহিম আউট হন হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে। বাকিদের মধ্যে মুমিনুল হক ১৪, এনামুল হক ৪, লিটন দাস ৩ ও জাকের আলী ২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দুই হাতে বল করা থারিন্দু রাতনায়াকে নেন ৩ উইকেট।

শান্ত ও মুশফিকুর রহিমের (১৬৩) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৯৫ রান। জবাব দিতে নামা শ্রীলঙ্কা নাঈমের ঘূর্ণিতে ৪৮৫ রানে অলআউট হন। পাথুম নিসাঙ্কা করেন ১৮৭ রান। নাঈম ১২১ রানে নেন ৫ উইকেট।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা