খেলা

পূর্ণাঙ্গ সফরে ঢাকায় জিম্বাবুয়ে দল

স্পোর্স ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।শনিবার (১৫ ফেব্রয়ারি) বিকেল ৫টা নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছন তারা।

তিন ওয়ানডে, দুই টি-টোয়েন্টি আর এক টেস্ট মিলিয়ে একটি পূর্ণাঙ্গ হবে এটি। প্রায় একমাস ব্যাপী এ সফরে বাংলাদেশের বিপক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি মাঠে নামবে জিম্বাবুয়ে। তবে সেটি আনুষ্ঠানিক কোনো ম্যাচ নয়। বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রেইগ আরভিনের দল। এরপর ২২ ফেব্রুয়ারি টেস্টের মধ্য দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিক লড়াই।

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমসেম মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিঙ্গানিমা, চার্ল মুমবা, টিনোটেন্ডা মুতমবদজি, আইন্সলে দলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং চার্ল্টন শুমা।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি:

১৮-১৯ ফেব্রুয়ারি: দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি
২২-২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট, মিরপুর
০১ মার্চ: প্রথম ওয়ানডে, সিলেট
০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, সিলেট
০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, সিলেট
০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর
১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর
১২ মার্চ: জিম্বাবুয় দলের ঢাকা ত্যাগ

প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে দিবা-রাত্রির।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা