দিল্লি অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা
খেলা

দিল্লি অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক:

পরপর দুটি ম্যাচ জিতে আইপিএলে দুরন্ত শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সানরাইজ হায়দরাবাদের কাছে ১৫ রানে হেরেছে দিল্লি। এবারের আইপিএলে প্রথম হারের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে প্রথম হারের সঙ্গে সঙ্গেই খারাপ খবর দিল্লি ফ্র্যাঞ্চাইজির জন্য। ম্যাচ হেরে টিম হোটেলে ফেরার আগেই বড় শাস্তিও পেয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দিল্লির বোলিং ইনিংসে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে শ্রেয়াসকে।

আন্তর্জাতিক ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে পুরো দল শাস্তি পেলেও আইপিএলে জরিমানা করা হয় শুধুমাত্র অধিনায়ককে। আর সেই কারণেই ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে শ্রেয়াস আয়ারকে।

হায়দরাবাদের ইনিংস চলাকালীন তা নির্ধারিত সময়ের চেয়ে ২৩ মিনিট বেশি নিয়েছিল দিল্লি। ৯০ মিনিটে ২০ ওভারের ইনিংস শেষ করা সময়সীমা বেঁধে দেওয়া আছে, দিল্লি সেখানে ১১৩ মিনিট খরচ করেছিল। তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ারকে।

শ্রেয়াসকে এই জরিমানার খবর জানিয়ে দেয়া বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রথমবারের মতো স্লো ওভার রেটের অপরাধ করায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা বেড়ে যেতে পারে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা