পাকিস্তান সফরও হচ্ছে না টাইগারদের
খেলা

পাকিস্তান সফরও হচ্ছে না টাইগারদের

নিজস্ব প্রতিবেদক :

তিন দফায় পাকিস্তান সফরের দুটি সফর বেশ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্সে জবুথবু অবস্থা হলেও নিরাপত্তা নিয়ে যে চিন্তা ছিল সেটি নিয়ে কোনো সমস্যা হয়নি। গত এপ্রিলে তৃতীয় ও শেষ দফায় এক টেস্ট ও এক ওয়ানডে খেলতে আবারও পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

কিন্তু করোনাভাইরাসের কারণে তখন অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করা হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই দ্বিতীয় টেস্ট ও সফরের একমাত্র ওয়ানডে ম্যাচটি। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকেই জানা গিয়েছিল, পরে যেকোনো সময় এটি খেলবে তারা। তবে সবশেষ খবর হলো, চলতি বছর আর এই সফর হচ্ছে না

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয়া হয়েছে, চলতি ২০২০-২১ ক্রিকেটীয় মৌসুমে তারা বাংলাদেশ দলকে বাকি থাকা টেস্ট ম্যাচের জন্য স্বাগত জানাতে পারবে না। এ খবর জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম জিও সুপার

যার ফলে চলতি বছর বাংলাদেশ দলের খেলা কমে গেলো আরও। সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে টাইগারদের শ্রীলঙ্কা সফর। আগামী মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সেটি স্থগিত হওয়ার পর এখন পাকিস্তানের বিপক্ষে বাকি থাকা টেস্টও গেলো পিছিয়ে।

পিসিবির এক সূত্র জিও সুপারকে জানিয়েছে, আগামী ২০২১-২২ মৌসুমে সিরিজের বাকি ম্যাচ আয়োজনের জন্য দুই দেশের বোর্ড (বিসিবি ও পিসিবি) একত্রে কাজ করবে। আগামী নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিয়তা দিবে পিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে তারা।

এরপর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত থাকা নক-আউট পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে। পিএসএল শেষ করে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান দল। যার ফলে বাংলাদেশের বিপক্ষে বাকি থাকা টেস্ট ম্যাচটি আয়োজনের কোনো সময়ই থাকছে না তাদের হাতে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস সংকটে অর্ধশতাধিক কারখানা

নারায়ণগঞ্জের বন্দরে তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন শিল্প মালিকরা। গ্যাস...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা