ওয়েবসাইট থেকে মুছে গেল রায়নার নাম!
খেলা

ওয়েবসাইট থেকে মুছে গেল রায়নার নাম!

স্পোর্টস ডেস্কঃ

পাকাপাকিভাবে সুরেশ রায়নার সাথে সম্পর্ক ছেদ করল চেন্নাই সুপার কিংস। বিতর্ক ও আলোচনার জন্ম দেওয়া এই তারকা ব্যাটসম্য্যানের নাম নিজেদের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে আইপিএলের জনপ্রিয় দলটি। ফলে রায়নার দলে ফেরা নিয়ে সব গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেল।

আইপিএলে শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রায়না। এবারের আইপিএলে তাই বাড়তি রোমাঞ্চ যোগ করছিল তার উপস্থিতি। দলের সাথে আরব আমিরাতেও পাড়ি জমিয়েছিলেন। কিন্তু হুট করে দলছুট হয়ে দেশে ফিরে আসেন।

আসর শুরুর প্রাক্কালে রায়না দেশে ফেরার পরপরেই তার সাথে চেন্নাই সুপার কিংসের দূরত্ব সৃষ্টি হয়। চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাস তো রায়নাকে রীতিমত ধুয়ে দিয়েছিলেন। এরপরও গুঞ্জন ছিল, রায়না নাকি আসরের মাঝপথে দলে ফিরতে চাইছেন, সেই লক্ষ্যে অনুশীলন করছেন।

রায়নাকে নিয়ে এমন গুঞ্জন বোধহয় পছন্দ হয়নি তার উপর নাখোশ ফ্র্যাঞ্চাইজিটির। প্রধান নির্বাহী রায়নাকে দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন আগেই। এবার রায়নার নাম মুছে ফেলা হয়েছে চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই

তাতে এটুক স্পষ্ট- এবারের আসরে অন্তত রায়নাকে আর দলে ভেড়াবে না চেন্নাই। ওয়েবসাইট থেকে নাম সরিয়ে ফেলায় রায়না- ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সুষ্টি হয়েছে।

রায়নাকে ছাড়া অবশ্য বেশ ধুঁকছে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ। পারিবারিক ও ব্যক্তিগত কারণে আইপিএল ত্যাগ করা রায়না দলের সাথে ফের যোগ দিয়ে উন্মুখ হয়ে ছিলেন। তবে ওয়েবসাইট থেকে নাম সরানোর এবারের আসর তো বটেই, আইপিএলের আগামী আসরগুলোতেও চেন্নাইয়ের হয়ে খেলা হয়ত কঠিন হয়ে গেল রায়নার জন্য।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা