এলপিএল খেলতে পারবে না সাকিব!
খেলা

এলপিএল খেলতে পারবে না সাকিব!

স্পোর্টস ডেস্কঃ

আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার অবশ্য আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন। গত ৫ আগস্ট থেকে শৈশবের সবচেয়ে প্রিয় জায়গা বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন সাকিব।

নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার বেশ দেরি থাকলেও সাকিবের দিকে ঠিকই নজর ছিল বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের। সেপ্টেম্বরের শুরুর দিকে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম তালিকা প্রকাশ করা হয়। যেখানে সাকিবের নাম যোগ করা হয়।

নাম থাকলেও এই টুর্নামেন্টে সাকিবের হয়তো খেলা হবে না। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবির চাওয়া সাকিবও ঘরোয়া ক্রিকেটে মন দিক।

নভেম্বরেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। একই সময়ে ঘরোয়া ক্রিকেট থাকবে বলে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের খেলার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিব ছাড়াও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেনের নাম আছে নিলামে। তাদেরও টুর্নামেন্টে খেলা হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘সম্ভাবনা দেখি না কোনো।’ টুর্নামেন্টটিতে সাকিবের খেলার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানেই তো লিগ শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে।’

কোয়ারেন্টাইনের সময়সীমা ও স্বাস্থ্য বিধির জটিলতায় শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের চূড়ান্ত সিদ্ধান্তে ১৪ দিনের কোয়ারেন্টাইনের কথা জানিয়েছে। বিসিবি ১৪ দিনের কোয়ারেন্টাইন করে সফর করবে না বলে জানিয়ে দিয়েছে। লঙ্কান বোর্ডকে নতুন সূচি তৈরির কথা জানিয়েছে বিসিবি।

গত আগস্টে শুরু হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর। করোনাভাইরাসের কারণে আসরটি তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ৫ দলের এই টুর্নামেন্ট। পর্দা নামবে আগামী ৬ ডিসেম্বর। ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা