শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ
খেলা

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এ সফরে নানা অদ্ভুত শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় টাইগারদের শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার প্রস্তাবিত অন্যান্য ইস্যুতে রাজি হলেও কোয়ারেন্টাইন ইস্যুতে ছাড় দিতে পারছে না বিসিবি।

তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সফর আয়োজন হতে পারে বলে জানান বিসিবি কর্তা পাপন।

এদিকে, লঙ্কা সফর পিছিয়ে গেলেও ঘরোয়া লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন বোর্ড প্রধান। করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘরোয়া লিগ শুরু করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস তার।

এছাড়া লঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) খেলতে কোন ক্রিকেটারকে ছাড়পত্র দেয়া হবে না বলেও জানান বিসিবির এই শীর্ষ কর্তা।

এর আগে, করোনাকালীন এ সফরে নানা শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অন্যদিকে, বিসিবি জানায়, লঙ্কা বোর্ডের দেওয়া শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে তারা দল পাঠাবে না। এরপরই এ সফর নিয়ে দেখা দেয় অনিশ্চয়তার।

শ্রীলঙ্কা শর্তগুলোর মধ্যে ছিল, ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেল কক্ষ ত্যাগ করা যাবে না। খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না। কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াও শর্ত ছিল সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেয়া যাবে না।

সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা