বল ছাড়া বাকি সবকিছুতেই ভয় পান রাসেল
খেলা

বল ছাড়া বাকি সবকিছুতেই ভয় পান রাসেল

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেট মাঠে বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ব্যাট হাতে উইকেটে নামার পর তার একটাই কাজ, বোলারদের তুলোধুনো করা। ক্রিকেট বলকে ছাতু বানানোর বিশেষ পারদর্শিতা দেখা যায় এই ক্যারিবীয় অলরাউন্ডারের ব্যাটে। আইপিএলের ২০১৯ সালের আসরে ৫২টি ছক্কা হাঁকিয়েছিলেন রাসেল, দুইশর বেশি স্ট্রাইকরেটে করেছিলেন ৫ শতাধিক রান।
অথচ এই রাসেলই কি না ক্রিকেট বল ছাড়া বাকি সবকিছুতেই ভয় পান, এমনটাই দাবি খোদ তার দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিকের।

ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার দীনেশ কার্তিকের সঙ্গে এক লাইভ আড্ডায় এ কথা জানিয়েছেন কার্তিক। এ সময় রাসেলকে বোলিং করার টিপসও চেয়েছিলেন অশ্বিন। তবে সে অর্থে কোনো পরামর্শ দিতে পারেননি কার্তিক।

নিজের ইউটিউব শো হেলো দুবাইয়ে দীনেশ কার্তিককে আমন্ত্রণ জানিয়েছিলেন অশ্বিন। সেখানে তিনি কার্তিকের কাছে জানতে চান, ‘রাসেলকে বোলিং করার উপায় কী? তার ব্যাটে ঠিকমতো না লাগলেও সেটি বাউন্ডারি থেকে ৮-১০ মিটার দূরে গিয়ে পড়ে। এমনকি স্বাভাবিক ছক্কা মারলেও সীমানা থেকে ১৫ মিটার দূরে যায়। আর যেটা বড় ছক্কা হয়, সেটা সরাসরি মাঠের বাইরে! এমন হলে প্রতিপক্ষ অধিনায়ক তাকে কীভাবে বোলিংয়ের পরিকল্পনা করবে?’

এসময় মজা করে কার্তিক উত্তর দেন, ‘প্রথমত ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তারপর তার কাছে মানত করো। তারপর দোয়া করো যেন, সে (রাসেল) খারাপ মুডে থাকে। এরপর ম্যাচের উইকেট, কন্ডিশনও একটা বিষয়। ওকে হেঁটে ভেতরে যেতে দেখাও একটা ভয়ানক অভিজ্ঞতা। সে রেসলারের মতো ভেতরে যায়। সে দুর্দান্ত একটা চরিত্র। তার মাসল এবং সবমিলিয়ে দেখতে পুরো মিক্সড মার্শাল আর্ট ফাইটারের মতো মনে হয়।’

তবে ক্রিকেট বল ছাড়া যে বাকি সবকিছুতেই রাসেলের ভয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন কার্তিক। তিনি যোগ করেছেন, ‘কিন্তু মজার বিষয় হলো, সে সবকিছুই ভয় পায়। সে গাড়ি চালাতে ভয় পায়, এমনকি বাস যখন বাকবদল করে, তখনও ভয় পায়। সে তো বলেই দিয়েছে, কোনোদিনও রোলার কোস্টারে উঠবে না। তাই শুধু কভার দেখেই বই মূল্যায়ন করা যাবে না। একটা জিনিসই সে ভয় পায় না, সেটা ক্রিকেট বল।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা