নাটকীয় জয় রাজস্থানের
খেলা

নাটকীয় জয় রাজস্থানের

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের টার্গেট তাড়া করে জিতল রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের ২২৩ রান ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় রয়্যালরা। আগে ব্যাট করে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে, ৩ বল বাকি থাকতে দুর্দান্ত জয় পায় রাজস্থান

শারজায় রোববার টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। কে এল রাহুল আর মায়াঙ্ক আগরওয়ালের ১৮৩ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে রাজস্থানকে তুলোধুনো করে কিংরা। শেষদিকে নিকোলাস পুরানের ৮ বলে ২৫ রানের ক্যামিওতে ২ উইকেটে ২২৪ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় পাঞ্জাব

জবাবে, ব্যাটিংয়ে নেমে জস বাটলারের উইকেট হারালেও, অধিনায়ক স্টিভেন স্মিথ ও সানজু স্যামসনের চওড়া ব্যাটে সমানতালে রান তুলতে থাকে রাজস্থান রয়্যালস। স্যামসন ৪২ বলে খেলেন ৮৫ রানের এক টর্নেডো ইনিংস। ফিফটি করে ফেরেন স্মিথ। তবে স্লো গতিতে খেলতে থাকা রাহুল তেবাটিয়া হুট করেই জ্বলে ওঠেন। ইনিংসের ১৮তম ওভারে উইন্ডিজ পেসার শেলডন কটরেলকে ৫ ছক্কা হাঁকান এই ভারতীয় তরুণ। তার ওই চমকেই শেষ হয়ে যায় পাঞ্জাবের সব আশা। ৩১ বলে ৫৩ রান করেন তেবাটিয়া।

এই ম্যাচে হয়েছে বেশকিছু রেকর্ড। ভারতীয় প্রিমিয়ার লিগ হলেও আইপিএলে বেশিরভাগ রেকর্ডই বিদেশীদের দখলে। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল আগে গৌতম গম্ভীর আর রবিন উথাপ্পার। এদিন তাদেরকে টপকে রেকর্ডটা নিজেদের করে নেন লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল। দুজন মিলে গড়েন ১৮৩ রানের জুটি।

এর আগে এতো রান তাড়া করে আইপিএলে জিততে পারেনি কোন দল। সেটি করে দেখাল রাজস্থান রয়্যালস।

সাননিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা