খেলা

খেলা ছেড়ে সাকিব এখন চাল-ডালের আড়তদার!

স্পোর্টস ডেস্কঃ

অলরাউন্ডার সাকিব আল হাসান এখন চাল-ডালের পাইকারি আড়তদার! চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতার উপর দু’হাত রেখে কিছু লিখছেন। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। তার দুই হাতের আঙ্গুলে বেশ কয়টি আংটি দেখা যাচ্ছে এবং এক হাতে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, চাল-ডালের দোকানের আড়তদার তিনি।

এমনই একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিব। ছবিতে কোনো ক্যাপশন দেননি তিনি। তবে ছবির ক্যাপশনে ইমোজি দিয়েছেন সাকিব। খুশির ইমোজি। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি কিসের।

তবে ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো কোনো বিজ্ঞাপনের শুটিংয়ের ছবি হবে। কি হবে, হয়তো ভবিষ্যতে জানা যাবে।

তবে সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য বিকেএসপিএত ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব। কি অনুশীলন করছেন, তা জানার কোন উপায় নেই। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব।

অবশেষে সাকিবের এমন ছবি দেখে, স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা