খেলা

জয়ে ফিরল কলকাতা

স্পোর্টস ডেস্ক:

আইপিএলে এবার প্রথম জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। শনিবার (২৬ সেপ্টেম্বর) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দলটি।

আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্সের ছুঁড়ে দেয়া মাত্র ১৪৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জ্বলে ওঠেন কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তার অপরাজিত ৭০ রানের অসাধারণ ইনিংসের ওপর দাঁড়িয়েই বড় জয় পেল কলকাতা। ৬২ বলে খেলা তার এই ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি আর ২টি ছক্কার মারে।

শুভমান গিলের সঙ্গে কেকেআরকে জয়ের মিশনে পৌঁছে দিতে দারুণ ভূমিকা রাখেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন মরগ্যান। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

এছাড়া ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন নিতিশ রানা। ৬টি বাউন্ডারির মার মারেন তিনি। সুনিল নারিন আর দিনেশ কার্তিক মাঠে নামলেও তারা রানের খাতাই খুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। সানরাইজার্সের হয়ে খলিল আহমেদ, টি নটরাজন এবং রশিদ খান নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মানিশ পান্ডের ৫১, ওয়ার্নারের ৩৬ এবং ঋদ্ধিমান সাহার ৩০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা