খেলা

দল থেকে বাদ পড়ায় ডি মারিয়ার ক্ষোভ

স্পোর্টস ডেস্কঃ

পিএসজিতে দারুণ সময় কাটলেও জাতীয় দলে এবারও উপেক্ষিত অ্যাঞ্জেল ডি মারিয়া। ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য ডি মারিয়াকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বাদ পড়ায় হতাশ ডি মারিয়া।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে ডি মারিয়া বলেন, বাদ পড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

আর্জেন্টিনার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করেন ডি মারিয়া, ‘বাদ পড়ার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। আমি ভাষা হারিয়ে ফেলেছি। অনেকে বলে এর কারণ আমার বয়স ৩২ হয়ে গেছে। কিন্তু আমি একইভাবে চালিয়ে যাচ্ছি, প্রতি ম্যাচেই আমি দেখিয়ে যাচ্ছি।’

তবে ভবিষ্যতে জায়গা পাওয়ার জন্য লড়াই করে যাবেন এই আর্জেন্টাইন তারকা, ‘এটা বুঝে ওঠা কঠিন যে, শারীরিকভাবে ভালো অবস্থায় থাকার পরও আমি কেন ডাক পাইনি। এর কারণ, তারা আমাকে চায় না। তবে আমার জায়গার জন্য আমি লড়াই করে যাব।’

বয়সের ইস্যুতে লিওনেল মেসিসহ দলের অন্য খেলোয়াড়দের প্রসঙ্গ টানেন ডি মারিয়া। তিনি বলেন, ‘৩২ বছর বয়সে আমি বুড়ো? এটাই যদি কারণ হয়, তাহলে সবার ক্ষেত্রেই এটা করা উচিত। মেসির ক্ষেত্রে করা উচিত। ওতামেন্দির ক্ষেত্রে করা উচিত এবং আরো অনেকে, যারা শীর্ষ পর্যায়ে খেলছে। তাদেরও যেতে হবে।’

আগামী মাসে ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ। এর পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সূচি অনুযায়ী ম্যাচগুলো হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে। তবে করোনার প্রকোপে তখন আর হয়নি। দুই দফা পেছানোর পর ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। এরপর দল ঘোষণা শুরু করেছে দলগুলো।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা