রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে পাঞ্জাবের প্রথম জয়
খেলা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে পাঞ্জাবের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-র প্রথম জয় তুলে পেলো কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে অধিনায়ক হিসেবে এটাই লোকেশ রাহুলের প্রথম জয়। ম্যাচে এদিন ১৩২ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন তিনি।

প্রথমে ব্যাট করে রাহুলের সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে পাঞ্জাব। রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই চাপের মুখে পড়ে আরসিবি ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান দেবদূত পড়িক্কাল এদিন ১ রান করে আউট হন। তিন নম্বর বিরাট জোস ফিলিপেকে ব্যাটিং করতে পাঠান। টপ অর্ডারে সুযোগ পেলেও এদিন ০ রানে সাজঘরে ফেরেন। বিরাট কোহলি চারে নেমে ১ রানে আউট হন। এবিডি ২৮ ও আরসিবির হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩০ রান হাঁকিয়েছেন।

পাঞ্জাবের বোলারদের মধ্যে সেলডেন কোটরেল ৩ ওভারে ১৭ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। শামি ৩ ওভরে ১৪ রান খরচে ১টি উইকেট নিলেন। পাঞ্জাবের স্পিনাররা এদিন খেল দেখালেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি বিষ্ণুই এদিন ৪ ওভারে ৩২ রান খরচে ৩টি উইকেট নেন। দলের অন্য স্পিনার মুরগান অশ্বিনও ৩টি উইকেট পান।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা