খেলা

আধুনিক ওয়ানডে ক্রিকেটের রূপকার ডিন জোন্স আর নেই

স্পোর্টস ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি এবং আধুনিক ওয়ানডে ক্রিকেটের অন্যতম রূপকার ডিন জোন্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতের মুম্বাইয়ে মারা যান তিনি। এরপরই শোকের ছায়া নেমেছে ক্রিকেট দুনিয়ায়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে বীরেন্দ্র শেবাগসহ অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন জোন্সকে।

স্টার স্পোর্টস ইন্ডিয়ার আইপিএলের ধারাভাষ্যকারদের দলে ছিলেন জোন্স। আর সে কারণেই ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে ব্রেকফাস্ট শেষে সম্প্রচার কর্মীদের সঙ্গে হোটেলের করিডোরে আলাপ করছিলেন জোন্স। হঠাৎ ঢলে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে শহরের হারকিসান্দাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জোন্স। ৭ সেঞ্চুরি আর ৪৬ ফিফটিসহ প্রায় ৪৫ গড়ে রান করেছেন ৬০৬৮। এছাড়া ৫২টি টেস্টে প্রায় ৪৭ গড়ে তার সংগ্রহ ৩৬৩১ রান।

‘‌প্রফেসর ডিনো’‌ নামে পরিচিত জোন্স ওয়ানডেতে নিজের মারমুখি ব্যাটিংয়ের জন্যই বিখ্যাত ছিলেন। সম্প্রতি তিনি জায়গা পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘‌হল অব ফেমে’ও।‌ ‌

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা