খেলা

চেন্নাইকে হারিয়ে রাজার আসনে দিল্লি

স্পোর্টস ডেস্ক:

চেন্নাইকে হারিয়ে সিংহাসনে বসল দিল্লি। তৃতীয় ম্যাচে এসে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। মহেন্দ্র সিং ধোনিরা এবার ৪৪ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

আর এ নিয়ে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে আইপিএলের চলতি মৌসুমের তালিকার শীর্ষস্থান দখল করেছে শ্রেয়াস আয়ারের দিল্লি। মাত্র এক ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে চেন্নাই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়েরে সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। ব্যাটিংয়ে নামার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি দিল্লি। প্রতিপক্ষ বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৯৪ রান জমা করে তারা।

শেখর ধাওয়ান ব্যক্তিগত ৩৫ রানে পীযুষ চাওলার বলে ফিরলেও ফিফটি তুলে নেন আরেক ওপেনার পৃথ্বীশ। ২০ বছর বয়সী ব্যাটসম্যানকেও নিজের দ্বিতীয় শিকার বানান চাওলা। পৃথ্বীশের ৪৩ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ১ ছক্কায়।

এরপরও অবশ্য দিল্লির ব্যাটিংয়ে তেমন কোনো ভাঙন ধরাতে পারেনি চেন্নাইয়ের বোলাররা। অধিনায়ক আয়ার ২৬ রানে ফিরলেও শেষদিকে দুই অপরাজিত ব্যাটসম্যান উইকেটরক্ষক রিষভ পাণ্ডের ৩৭ ও মার্কাস স্টয়নিসের ৫ রানের সুবাদে ৩ উইকেটে ১৭৫ রান করে দিল্লি।

১৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে ওপেনার শেন ওয়াটসনকে (১৪) হারায় চেন্নাই। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মুরালি বিজয়ও (১০)। এক প্রান্ত আগলে রেখেছিলেন ফাফ ডু প্লেসিস। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ঋতুরাজ গাইকওয়াড (৫), কেদার যাদবরা (২৬)।

ডু প্লেসিস (৪৩) যখন সাজঘরে ফিরছেন তখন চেন্নাইয়ের রান ১৭.২ ওভারে ১১৩। রানের নিচে চাপা পড়ে ধোনি (১৫), রবীন্দ্র জাদেজারা (১২) বেশিদূর এগোতে পারেননি। চেন্নাই থামে ৭ ‍উইকেটে ১৩১ রানে। স্যাম কারেন অপরাজিত ছিলেন ১ রানে।

দিল্লীর হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২ উইকেট শিকার করেছেন এনরিখ নর্তসে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা