রোনালদোর জোড়া গোলেই শেষ রক্ষা জুভেন্টাসের
খেলা

রোনালদোর জোড়া গোলেই শেষ রক্ষা জুভেন্টাসের

স্পোর্টস ডেস্কঃ

মৌসুমের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে সহজে হারাতে পারলেও দ্বিতীয় ম্যাচে এসেই ডাগআউটে উত্তাপ টের পেলেন জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো। এএস রোমার মাঠে থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে কোনোমতে এক পয়েন্ট নিয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস

দ্বিতীয় ম্যাচে এসেও পর্তুগিজ উইঙ্গারের নৈপুণ্য দেখলো সিরি’আ লিগের দর্শক। কিন্তু রোনালদোর জোড়া গোলেও ঘরের মাঠ তুরিনে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া জুভদের মাঠ ছাড়তে হয়েছে রোমার বিপক্ষে ২-২ ব্যবধানের ড্র নিয়ে।

অন্যদিকে সিআর সেভেনের চেয়ে দুঃখটা একটু বেশিই পাবেন জর্ডান ভেরেটাউট। জোড়া গোল করেও যে রোমান গ্লাডিয়েটরদের জেতাতে পারেননি ২৭ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।
৩১তম মিনিটে জর্ডানের গোলে এগিয়ে যায় রোমা। রোনালদো সেই গোল শোধ করেন ৪৪তম মিনিটে পেনাল্টি কিক থেকে। কিন্তু জুভরা বিরতিতে যায় ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে পেনাল্টি থেকে রোমাকে ফের এগিয়ে দেন জর্ডান।

জুভেন্টাস সেই গোল শোধ করে ৬৯তম মিনিটে। দানিলোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। তার আগে অবশ্য ১০ জনের দল হয়ে পড়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আদ্রিয়েন র‌্যাবিয়ট।

এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রোমা। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৬।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা