আইপিএলে হায়দ্রাবাদের প্রথম জয়
খেলা

আইপিএলে হায়দ্রাবাদের প্রথম জয়

স্পোর্টস ডেস্কঃ

আমিরাতে চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক হল না দিল্লি ক্যাপিটালসের। অন্যদিকে দিল্লিকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। এদিন দিল্লিকে ১৫ রানে হারাল হায়দরাবাদ।

১৬৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বি স্বাহকে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। এরপর শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার জুটি ৪০ রান যোগ করেন। ১৭ রানে ফিরে যান শ্রেয়াস। ৩৪ রান করেন শিখর ধাওয়ান। দু'জনেই রশিদ খানের শিকার। ২১ রানে হেটমায়ারকে ফেরান ভুবনেশ্বর কুমার। আর ৩২ রানে ঋষভ পন্থকে সাজঘরে ফিরিয়ে দেন রশিদ খান। আর তাতেই যেন জয়ের গন্ধ পেতে শুরু করে হায়দরাবাদ। স্টোইনিসকে ফিরিয়ে দেন নটরাজন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে দিল্লি। হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ২টি এবং রশিদ খান ৩টি উইকেট নেন।

এদিন টস জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাটিং করতে পাঠান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুটা ভাল করেন দুই হায়দরাবাদ ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার ৪৫ রান করেন। মাত্র ৩ রানে ফিরে যান মনীশ। বেয়ারস্টো ৫৩ রান করলেন। আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নেমে কেন উইলিয়ামসন করলেন ২৬ বলে ৪১ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ২টি করে উইকেট নেন অমিত মিশ্র এবং কাগিসো রাবাদা।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা