সংগৃহীত ছবি
খেলা

ফের ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার

স্পোর্টস ডেস্ক: নতুন বলে সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। আকাশ দীপ আক্রমণে এসেই দুই ওপেনারকে ফেরালেন।

আরও পড়ুন: অবসর নিলেন সাকিব

ইনিংসের ৯ম ওভারে ১ম বারের মতো আক্রমণে আসেন আকাশ। তার ওভারের ৩য় বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন এই পেসার। সেখানে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজে বল চলে যায় ৩য় স্লিপে। সেখানে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন জয়সাওয়াল। ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির।

ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন এই ওপেনার। গুড লেংথে পড়ে সাদমানের সামনের পায়ে লাগে বল। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নেয় ভারত। এমনিতে দেখে মনে হয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু ৩য় আম্পায়ারের রিপ্লেতে দেখা গেল বল লেগ স্টাম্পে লাগত।

১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হক এখনও রানের খাতা খুলতে পারেননি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা