সংগৃহীত ছবি
খেলা

ফলোঅনে ডুবল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ফলোঅনের ফাঁদে পড়েছে টাইগাররা।

আরও পড়ুন : অনুষ্ঠিত হলো অ্যাকটিভ পালস রান

শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুমরাহকে দেখেশুনে খেলছিলেন সাদমান। কিন্তু ওভারের শেষ বলটি অব স্ট্যাম্পকে লক্ষ্য করে ছোড়েন বুমরাহ। আর বলটি ছেড়ে দেওয়ায় বোল্ড হন সাদমান। এরপর জাকিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন নাজমুল হাসান শান্ত।

তবে ইনিংস বড় করতে পারেননি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের হাতে বল তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ওভারের প্রথম দুই বলে জাকির এবং মুমিনুলকে বোল্ড আউট করে রোহিতের ভরসার প্রতিদান দেন এই ডানহাতি পেসার। ২৬ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতে যায় বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বিরতি থেকে ফিরেই ৪ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩০ বলে ২০ রান করে সিরাজ আউট হলে, ১৪ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এতে দলীয় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলোর চেষ্টা করছেন সাকিব আল হাসান। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৪২ বলে ২২ রান করে লিটন আউট হলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন সাকিব। জাদেজার বলে রিভাসুইপ করতে গিয়ে তার পায়ে লেগে পান্থের হাতে কাটা পড়েন তিনি।

আরও পড়ুন : ভারতে গেলেন তামিম

এরপর টাইগার শিবিরের হাল ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে হাসান (৯), তাসকিন (১১) এবং নাহিদ রানা ১১ রানে আউট হলে ১৪৯ রানে অলআউট হয় টাইগাররা। ৫২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার দিতে দেরি হওয়ায় ভাবিকে হত্যা

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা