সংগৃহীত
খেলা

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপ ২০২৪- এ নিজেদের ১ম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাদের এই জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) সকালে ১ অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে চাপ নেই

তাদের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় শনিবার (৮ জুন) সকালে আমেরিকার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। এরপর শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১২৪ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। এরই জবাবে ১৯ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ১২৫ রানে এবং তাতেই এলো রক্ত হিম করে দেওয়া লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ১ম জয়।

আরও পড়ুন: আইরিশদের ব্যাটিংয়ে পাঠাল ভারত

এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে খেলছেন। অন্যান দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডস।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা