সংগৃহীত
খেলা

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির হানায় বন্ধ রয়েছে। বৃষ্টি শুরুর আগে সফরকারী জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে গেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস।

আরও পড়ুন : ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কায় ছিল সফরকারীরা।

কিন্তু ৮ম উইকেটে মাসাকাদজা–মাদান্দের ৬৫ বলে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে শুধু লজ্জাই এড়াল না, সেই সঙ্গে সম্মানজনক পুঁজিও দাঁড় করাল সফরকারীরা। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

স্বাগতিক বোলারদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

টার্গেট তাড়ায় শুরুতে উইকেট হারাল বাংলাদেশও। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা ডেলিভারি যেন বুঝতেই পারলেন না লিটন কুমার দাস। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেছেন তিন বলে স্রেফ এক রান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা