সংগৃহীত
খেলা

ফিফা র‌্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ের ঘোষিত তালিকায় এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে বাংলাদেশ এখন ১৮৪ নম্বরে।

আরও পড়ুন : বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বৃহস্পতিবার (৪ এপ্রিল) হালনাগাদকৃত র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। ২.৮০ র‌্যাংকিং পয়েন্ট বাড়িয়ে দীর্ঘদিনের শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছেন মেসিরা। অন্যদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থা অপরিবর্তিত। ৪.৫৬ পয়েন্ট বাড়লেও নেইমারদের অবস্থান ৫ নম্বরেই।

আরও পড়ুন : রোনালদোর হ্যাটট্রিকে নাসরের জয়

ইংল্যান্ডকে চারে নামিয়ে তিন নাম্বারে উঠেছে বেলজিয়াম। ফ্রান্স দ্বিতীয় স্থান ধরে রেখেছে। আগের মতোই ৮ ও ৯ নম্বরে আছে স্পেন ও ইতালি। নেদারল্যান্ডসকে সাতে নামিয়ে ৬ নম্বরে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

সদ্য ঘোষিত তালিকায় বড় লাফ দিয়েছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। ৮ ধাপ এগিয়ে ১৩৪ নম্বরে উঠেছে তারা। বড় অবনমন হওয়া দেশটিও এশিয়ার। ভিয়েতনাম ১০ ধাপ নেমে এখন ১১৫ নম্বরে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা