সংগৃহীত
খেলা

টেস্টে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে আবারও দলে ফিরলেন সাকিব আল হাসান। এছাড়া দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

আরও পড়ুন : বড় ব্যবধানে হার বাংলাদেশের

সাকিবকে জায়গায় করে দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই এবার জায়গা হারালেন।

তাছাড়া সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। তিনি গত টেস্টে না খেললেও চট্টগ্রাম টেস্টের আগে চোটে পড়েছেন। গোড়ালির চোটের কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন এই পেসার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ৩২৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা