জাতীয়

মুজিববর্ষে সাক্ষরতা অর্জন করবেন ২১ লাখ নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষে মৌলিক সাক্ষরতা পাবেন ২১ লাখ নিরক্ষর নারী ও পুরুষ। দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলার ১১৪টি উপজেলার নিরক্ষর এসব মানুষের মৌলিক সাক্ষরতা ও জীবনদক্ষতা সম্পর্কে জ্ঞান দিতে এই কর্মসূচি শুরু হবে আগামী মার্চ মাসে।

এ বিষয়ে জানতে চাইলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (প্রশাসন) ড. মোছা. ফাহিমদা বেগম বলেন, ‘১১৪টি উপজেলায় ২১ লাখ নিরক্ষরকে সাক্ষরতা দিতে মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নে ১১৪টি বেসরকারি সংস্থা (এনজিও) কাজ করবে। এনজিওগুলোর মাধ্যমে কর্ম এলাকায় বেজলাইন সার্ভের মাধ্যমে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষরদের তালিকা তৈরি করা হয়েছে। শিখন কেন্দ্রের স্থান নির্বাচন করে শিক্ষক ও সুপারভাইজার নিয়োগ করে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রায় শেষ। মুজিববর্ষ শুরু হলেই এই কর্মসূচি শুরু হবে। ছয় মাসের মধ্যে মৌলিক সাক্ষরতা পাবেন ২১ লাখ নিরক্ষর মানুষ।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনজিওগুলোর বেইজলাইন সার্ভের মাধ্যমে তৈরি করা ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারী-পূরুষের তালিকা ঠিক আছে কিনা তা যাচাইয়ে সংশ্লিষ্ট ৬০টি জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলাগুলোর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকদের তালিকাসহ প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মুজিবর্ষ উপলক্ষে ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প ৬৪ জেলা’ এর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প ৬৪ জেলা’ এর আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত ২৫০টি উপজেলার ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩৪টি উপজেলায় শিখন কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪১ জন নিরক্ষরকে সাক্ষরতা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২৩ লাখ নারী-পুরুষকে সাক্ষরতা দেওয়া হবে।

ব্যুরোর সহকারী পরিচালক (প্রশাসন) ড. মোছা. ফাহিমদা বেগম বলেন, ‘মৌলিক সাক্ষরতার মাধ্যমে শুধু নাম সাক্ষর নয়, লিখতে, পড়তে ও সাধারণ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করাসহ হিসাব শেখানো হয়।’
তিনি আরও বলেন, ‘সরকারের টার্গেট ছিল ৪৫ লাখ নিরক্ষরকে মৌলিক স্বাক্ষর জ্ঞান দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে ছয় মাসে ২১ লাখ নারী-পুরুষকে স্বাক্ষর জ্ঞান দেওয়া হবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা