জাতীয়

অর্থনীতি খারাপ অবস্থায়, ঋণ খেলাপি বেড়েছে : অর্থমন্ত্রী

এই প্রথমবারের মতো অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল স্বীকার করে নিলেন, দেশে ঋণ খেলাপি বেড়েছে। যদিও তিনি বরাবরই দাবি করে আসেছিলেন যে, ঋণ খেলাপির সংখ্যা একেবারেই বাড়েনি। এছাড়া দেশের অর্থনীতির অবস্থা এখন ভাল নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ‘ব্রাঞ্চ ম্যানেজারদের বার্ষিক কার্যক্রম প্রণয়ন সম্মেলন ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ব্যাংকিং সেক্টরের অবস্থাও খুব ভালো না। ব্যাংকগুলো যদি ভালো চলতো, তবে ব্যাংকগুলোকে মার্জ করতে হতো না। মিস মেসের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে গেছে।’

রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কারণে সংসদে আমাকে গালি শুনতে হচ্ছে। আপনারা বলেন, এটা কি আমার জন্য হয়েছে। না আপনাদের জন্য? আমি আশা করবো, আমার জন্য নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে আপনারা সবাই যার যার দায়িত্ব পালন করবেন। দেশটাকে সোনার বাংলায় রূপান্তরিত করবেন।’’

এসময় তিনি বলেন, ‘ দেশের অর্থনীতি এখন খারাপ অবস্থায় রয়েছে। তবে বছর শেষে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে। শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বের কোনও দেশেই আমদানি-রফতানি সঠিকভাবে হচ্ছে না। বাংলাদেশের কিছু সেক্টরেও এর প্রভাব পড়েছে। তবে বছর শেষে দেশে আমদানি- রফতানির অবস্থা ভালো হয়ে যাবে।’

উল্লেখ্য, সরকারের বর্তমান মেয়াদে নতুন দায়িত্ব নিয়েই গত ১০ জানুয়ারি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘আজকের পর থেকে এক টাকাও খেলাপি ঋণ বাড়বে না।’

তারপর থেকে এমন বক্তব্য অর্থমন্ত্রী দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই, খেলাপি ঋণ আর বাড়বে না।’

তার হাতে গড়া প্রথম বাজেটের পাসের পর গত ২২ জুলাই আবারও তিনি সাংবাদিকদের দৃঢ় কণ্ঠে বলেন, ‘দায়িত্ব নিয়ে বলেছিলাম, খেলাপি ঋণ আর বাড়বে না। আপনারা লিখেছেন, বেড়েছে। কিন্তু হিসাব অনুযায়ী খেলাপি ঋণ বাড়েনি; বরং খেলাপি ঋণ কমেছে।’

গত ২৫ আগস্ট শেরেবাংলা নগরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আবারও বলেন, ‘খেলাপি ঋণের পরিমাণ এক টাকাও বাড়েনি। যদি কেউ দাবি করেন যে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, তাহলে আমি এটা মানব না।’

এরপর গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকের পর একই কথা প্রতিধ্বণিত হয় তাঁর কণ্ঠে। মুস্তফা কামাল আবারও বললেন, ‘যদি বিদ্যমান আইনি প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে আইনি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। শুধু তা-ই নয়, প্রয়োজনে নতুন করে শাস্তি নিশ্চিত করা হবে। আর এ কারণে বলছি, ভবিষ্যতে খেলাপি ঋণ আর হবে না।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা