সংগৃহীত
জাতীয়

জনসভায় যোগ দিতে মানুষের ঢল 

জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে মানুষের ঢল নেমেছে।

আরও পড়ুন: নির্বাচনী প্রচরণায় ব্যস্ত সাকিব

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জড়ো হচ্ছেন।

জনসভার মাঠ সাজানো হয়েছে বর্ণিল সাজে এবং সড়ক জুড়ে তোরণ ও আর ব্যানার পোস্টারে ছেঁয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন জনসভায় শেখ হাসিনার সাথে তার ছোটবোন শেখ রেহানাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর আগমনে জেলায় মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলেছেন এলাকাবাসী। পদ্মা সেতু নির্মাণের পর এই জনসভা দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনে আরো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। তাইতো আনন্দে আত্মহারা সাধারণ মানুষ।

জনসভার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। সরেজমিনে দেখা যায়, সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরণে ছেঁয়ে গেছে চারদিক।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা