ছবি: সংগৃহীত
জাতীয়

ট্রেন ছাড়তে বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিনের মতো রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আজও ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: জামালপুরে যমুনা এক্সপ্রেসে আগুন

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১ টা ২০ মিনিটে দেশের প্রধান এ রেলওয়ে স্টেশনে থাকা অন বোর্ড স্ক্রিনে দেখা যায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০ টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায়নি। ট্রেনটি ৭ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় আছে।

কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেন সকাল ১০ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনো ছাড়েনি। কিন্তু প্ল্যাটফর্ম নম্বর ১ দেওয়া হয়েছে।

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) বেলা ১১ টা ১৫ মিনিটে ছাড়ার কথা, তবে সেটিও ছাড়েনি। তারাকান্দিগামী অগ্নিবাণ এক্সপ্রেস (৭৩৫) ট্রেন বেলা সাড়ে ১১ টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়া সম্ভব্য সময় দেওয়া হয়েছে দুপুর ১ টা ৫ মিনিটে।

এই একটি ছাড়া বাকি ট্রেনগুলো কখন ছাড়তে পারে, সে বিষয়ে কোনো সম্ভাব্য সময় জানানো হয়নি। কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে আগুন, গ্রেফতার ৩

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাহমুদুল হাসান বলেন, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেনটি ২ ঘণ্টা ২ মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে গেল। ট্রেনে ভ্রমণ নিরাপদ হলেও এখন সেটি ভোগান্তি হয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমাদের প্রত্যেকটা ট্রেন ৪/৫ দিন ধরে দেরিতে যাচ্ছে।

বিভিন্ন জায়গায় রেল লাইনের সিগন্যাল মোটর পরিবর্তন করা হচ্ছে। ফলে শিডিউল টাইমে ট্রেনগুলো ঢাকায় পৌঁছাতে না পারার কারণে ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা