ছবি-সংগৃহীত
জাতীয়

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব 

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ নভেম্বর দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারত সফরে যাচ্ছেন। এরপর ঢাকায় ফিরবেন।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীদের ক্ষমা নেই

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ২৩ নভেম্বর ভারতে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, তার দিল্লি সফরের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এর বাইরে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

জানা গেছে, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে এটাই দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে শেষ বৈঠক হতে পারে। সে কারণে বৈঠকে তিস্তার পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়সহ বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি বছর ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বৈঠক। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা